আমরা মিনিমাম ডেলিভারি চার্জ কেন নেই!!!!!!
প্রশ্নটা অনেকের মনেই জাগে, তাই না?
তবে ডেলিভারি চার্জ আগে নেওয়ার পিছনে খুবই যৌক্তিক কয়েকটি বিষয় আছে। মন দিয়ে পড়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর থেকে এই প্রশ্ন আর কখনো থাকবে না ।
★আমরা যদি ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার নেই তাহলে প্রতিদিন প্রায় ২০০+ ওর্ডার পাব ইংশা আল্লাহ, বাট রিসিভ হবে খুবি কম পরিমান।
কারণ ডেলিভারি চার্জ না দিলে বেশির ভাগ কাস্টমার এর দ্বায়িত্ব বলতে কিছুই থাকেনা, ডেলিভারি ম্যানের ফোন রিসিভই করে না। তাহলে এত গুলো পার্সেলের ডেলিভারি চার্জ কে দিবে সাথে রির্টান চার্জ?
আমাদের ব্যবসা থাকবে?
যৌক্তিক কয়েকটি কারণ:-
পণ্য আপনি গ্রহণ করেন কিংবা না করেন, কুরিয়ার কোম্পানি আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ঠিকই কেটে নেবে। কারণ পণ্য পাঠাতে একটি খরচ আছে। অনেক কাস্টোমার ডেলিভারি পৌঁছানোর পরে পণ্য রিসিভ করেনা, এবং ডেলিভারি চার্জও দেয় না, এক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হই। (তাই আগে ডেলিভারি চার্জ নিয়ে নেওয়াটা যৌক্তিক)
★ এমন অনেক সময় হয়, ডেলিভারি ম্যান বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কাস্টমারকে ফোনে পাওয়া যায় না। পরে সে বলে আমি ঘুমিয়ে ছিলাম, ওয়াশরুমে ছিলাম, গোসল করতে ছিলাম। ফোনে না পাওয়ার আরো নানান কারণ থাকতে পারে। কিন্তু সেটা দিয়ে আমাদের লাভ কি? ডেলিভারি ম্যান তখন তাকে ফোনে না পেয়ে রিটার্ন চলে আসে, এবং ডেলিভারি চার্জ আমাদের পকেট থেকে কাটা হয়। আমরা ক্ষতিগ্রস্ত হই। (তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যোক্তিক)
★অনেকে আবেগের বসে অর্ডার করে ফেলেন।আমরা ডেলিভারি তো দিয়ে দেই।।পরদিন নক করে বলে ভাইয়া আমি টাকা খরচ করে ফেলেছি ডেলিভারি এখন নিতে পারবো না আপনি অর্ডার ক্যান্সেল করে দেন। তখন পণ্য ফেরত আসে। ক্ষতিগ্রস্ত হই আমরা (তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যৌক্তিক)
★অনেকের তো ইচ্ছে হলো আর অর্ডার করে দেয়, আগে-পিছে ভাবেইনা। শুধু হয়রানি করার উদ্দেশ্যে অর্ডার করে। কারণ এরকম অনেক কাস্টমার আছে অর্ডার করার পর ডেলিভারি ম্যান এর ফোন পেয়ে ওই নাম্বারের ফোন আর জীবনেও ধরেনি। ক্ষতিগ্রস্ত আমরা হই। (তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যৌক্তিক)
★আর তার থেকে বড় কথা হল আপনি যদি পণ্য নেওয়ার উদ্দেশ্যে অর্ডার করেন,তাহলে এখন হোক আর ডেলিভারির সময় হোক ডেলিভারি চার্জ তো আপনাকে দিতে হবেই। বরং আগে দিলে আমাদের উপকার হয় তাহলে দিবেন না কেন?। যারা এত টাকা খরচ করে পেইজ + ওয়েবসাইট মেইনটেইন করতে পারে, তারা কখনো আপনার ৮০/১৩০ টাকা মেরে দেয়ার জন্য ব্যবসা করতে আসে না
নোট:- যদি পন্য ভেঙ্গে যায় বা আমাদের থেকে কোন সমস্যা তৈরি হয়, তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আবারো পন্য পাঠাবো বা পুরো টাকা রিটার্ন দিব কোন শর্ত ছাড়া।
# ডেলিভারি ডিটেলস সারা বাংলাদেশে হোম ডেলিভারি
ঢাকার ভিতরে ৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৩০ থেকে ১৫০ টাকা